• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূরুঙ্গামারী সরকারি কলেজে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ বন্ধে ছাত্রদলের স্মারকলিপি রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও: মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত শতবর্ষী ‘খতনা মাস্টার’ শমসের আলী গুরুতর অসুস্থ: দোয়া চেয়েছে এলাকাবাসী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২৬: রেজিস্ট্রেশন ও বুকিং পদ্ধতি কুড়িগ্রামে ২ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা কুড়িগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে আকুতি ২ জুলাই শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উত্তরবঙ্গের প্রবেশদ্বার: কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন ইউটিউব দেখে এআই স্মার্ট কার তৈরি: চালক ছাড়াই চলবে রেজিমের উদ্ভাবন দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও: মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত
রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত

কুড়িগ্রামের রাজারহাটে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। গত ১৭ এপ্রিল গণমাধ্যমে অসহায় ও পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলামের মানবেতর জীবনের খবর প্রকাশিত হওয়ার পর বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার বাড়িতে হাজির হন ইউএনও।

পরিদর্শনকালে ইউএনও রফিকুল ইসলামকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে, ‘ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প’-এর আওতায় রফিকুলকে একটি স্থায়ী ঘর নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া বাছড়া বাজারে তার ভাঙাচোরা টং দোকানটি সংস্কারসহ অতিরিক্ত আর্থিক সহায়তার মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করবে উপজেলা প্রশাসন।

৭৫ বছর বয়সী রফিকুল ইসলাম ও তার প্রায় দৃষ্টিহীন স্ত্রী আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। প্রশাসনের এই উদ্যোগে এখন তারা একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd