কুড়িগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে আকুতি
কুড়িগ্রামের এক হতদরিদ্র পরিবারের শিশু ফাহিম মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। হঠাৎ করেই শিশুটির শরীরে এই রোগ ছড়িয়ে পড়ায় পরিবারের সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ফাহিমকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। ফাহিমের বাবা একজন সাধারণ মোবাইল মেকানিক এবং দাদা দিনমজুর। তাদের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে পরিবারের জমানো সব অর্থ চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে। বর্তমানে কেমোথেরাপি ও ইনজেকশনের টাকা জোগাড় করতেই হিমশিম খাচ্ছে পরিবারটি। ফাহিমের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে ৫ থেকে ৬ লক্ষ টাকা প্রয়োজন। বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা পেলে হয়তো বেঁচে যেতে পারে ছোট্ট এই শিশুটি।