• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূরুঙ্গামারী সরকারি কলেজে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ বন্ধে ছাত্রদলের স্মারকলিপি রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও: মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত শতবর্ষী ‘খতনা মাস্টার’ শমসের আলী গুরুতর অসুস্থ: দোয়া চেয়েছে এলাকাবাসী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২৬: রেজিস্ট্রেশন ও বুকিং পদ্ধতি কুড়িগ্রামে ২ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা কুড়িগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে আকুতি ২ জুলাই শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উত্তরবঙ্গের প্রবেশদ্বার: কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন ইউটিউব দেখে এআই স্মার্ট কার তৈরি: চালক ছাড়াই চলবে রেজিমের উদ্ভাবন দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

নাগেশ্বরীতে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ: পলাতক শিক্ষক ওমর ফারুক

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
নাগেশ্বরীতে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ পলাতক শিক্ষক ওমর ফারুক
নাগেশ্বরীতে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ পলাতক শিক্ষক ওমর ফারুক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে উঠেছে ওমর ফারুক (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওমর ফারুক উপজেলার আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ‘সৃষ্টি পাবলিক মডেল স্কুল’-এর পরিচালক। এ ঘটনায় ওই ছাত্রের বাবা নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে টিএনটি মোড় এলাকায় নিজ বাড়িতে নিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন ওমর ফারুক। বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে তিনি এই অপকর্ম ঘটান এবং ছাত্রটিকে প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে ওই ছাত্র শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে আতঙ্কিত। ঘটনার পর থেকে সৃষ্টি পাবলিক মডেল স্কুলটি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এর আগেও উক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ছিল।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানিয়েছেন, তদন্ত সম্পন্ন হয়েছে এবং দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd