দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১০ নং কালীগঞ্জ ইউনিয়নের শালামারা গ্রামে দুধকুমার নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডি টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশ নিখোঁজ কোনো নারীর সন্ধান জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে।