• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূরুঙ্গামারী সরকারি কলেজে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ বন্ধে ছাত্রদলের স্মারকলিপি রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও: মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত শতবর্ষী ‘খতনা মাস্টার’ শমসের আলী গুরুতর অসুস্থ: দোয়া চেয়েছে এলাকাবাসী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২৬: রেজিস্ট্রেশন ও বুকিং পদ্ধতি কুড়িগ্রামে ২ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা কুড়িগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে আকুতি ২ জুলাই শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উত্তরবঙ্গের প্রবেশদ্বার: কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন ইউটিউব দেখে এআই স্মার্ট কার তৈরি: চালক ছাড়াই চলবে রেজিমের উদ্ভাবন দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ পরিবারের
চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ পরিবারের

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর আয়শা খাতুন নামের দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু আয়শা নিখোঁজ হয়। দিনভর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস মেলেনি। পরবর্তীতে রাত ৮টার দিকে (এশার নামাজের পর) বাড়ির পাশে একটি বাঁশের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। শিশুটির মা রাশেদা বেগমের দাবি, পারিবারিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, দিনের বেলা একই স্থানে তল্লাশি করা হলেও তখন মরদেহটি সেখানে ছিল না। ধারণা করা হচ্ছে, অন্ধকারের সুযোগে কেউ মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিষ্কার হবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd