• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূরুঙ্গামারী সরকারি কলেজে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ বন্ধে ছাত্রদলের স্মারকলিপি রাজারহাটে অসহায় প্রতিবন্ধী রফিকুলের পাশে ইউএনও: মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত শতবর্ষী ‘খতনা মাস্টার’ শমসের আলী গুরুতর অসুস্থ: দোয়া চেয়েছে এলাকাবাসী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২৬: রেজিস্ট্রেশন ও বুকিং পদ্ধতি কুড়িগ্রামে ২ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা কুড়িগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমকে বাঁচাতে আকুতি ২ জুলাই শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উত্তরবঙ্গের প্রবেশদ্বার: কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন ইউটিউব দেখে এআই স্মার্ট কার তৈরি: চালক ছাড়াই চলবে রেজিমের উদ্ভাবন দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ৪০৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল জব্বার আলী (৬১) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালু ডাঙ্গা (বিবিসির মোড় সংলগ্ন) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল জব্বার আলী ওই এলাকার মৃত মেহের আলীর দ্বিতীয় পুত্র। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় তিনি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে তার বোন জামাই আব্দুল করিম তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকেন। এ সময় তিনি আব্দুল জব্বার আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd