নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সিজারের পর এক পসুতির মৃত্যু হয়েছে। জানা যায়, প্রসুতির নাম মিষ্টি খাতুন। তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে।
নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মিষ্টি খাতুনের সিজার করা হয়। অপারেশনের পর পরই তার শারীরিক অবস্থা খারাফ হতে থাকে। পরবর্তিতে তাকে রংপুরে নেওয়া হয় এবং সেখানেই সে মৃত্যু বরণ করে। পরিবারের অভিযোগ, চিকিৎসক এর অবহেলার কারণে এই মৃত্যু।
ঘটনাটি জানাজানি হলে, এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এবং দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।